রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা ও ব্যঙ্গাত্মক মন্তব্যের প্রতিবাদে খুলনার কয়রা উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) কয়রা উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মারের এমন বক্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং তা দেশের সর্বোচ্চ নেতৃত্বকে অবমাননার শামিল। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
Bnc News-কে স্থানীয় এক নেতা বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিলে তার বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
